|

Advertisement
×

আইসিবিতে নতুন এমডি হিসেবে যোগ দিয়েছেন কামাল হোসেন গাজী

বুধবার, ২১ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৮৫ বার পঠিত

আইসিবিতে নতুন এমডি হিসেবে যোগ দিয়েছেন কামাল হোসেন গাজী

পুজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ২০ এপ্রিল (মঙ্গলবার) যোগদান করেছেন মো. কামাল হোসেন গাজী। তিনি এ পদে যোগদান করেন।

আইসিবিতে এ পদে যোগ দেয়ার আগে তিনি পল্লী সঞ্চয় ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি করপোরেশনের প্রধান কার্যালয়ের অ্যাকাউন্টস ডিভিশন, ফাইন্যান্স ডিভিশন, লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন, এমএল/সিএফটি কমপ্লায়েন্স ইউনিট, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিট এবং শাখাপ্রধান হিসেবে চট্টগ্রাম, বগুড়া ও খুলনা শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

কামাল হোসেন গাজী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে ১৯৮৪ সালে বিকম সম্মানসহ এমকম ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে সিনিয়র অফিসার হিসেবে আইসিবিতে তার কর্মজীবন শুরু করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:০১ পূর্বাহ্ণ | বুধবার, ২১ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com