নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৯ এপ্রিল ২০২১ প্রিন্ট ৫১১ বার পঠিত
আগামী ২২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবেপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের (আইসিবি) বোর্ড সভা। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ৩৯ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার কোটি টাকা এবং ৮০৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ২ হাজার ৭৭৯ কোটি ৫৭ লাখ টাকা। এ কোম্পানির ৮০ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৫২৭টি শেয়ারের মধ্যে ৬৯.৮১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৭.০০ শতাংশ সরকার, ১.৬৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১.৫৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১২:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com