বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৭৯০ বার পঠিত
আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানি, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিঃ কর্তৃক গ্রাহকের ব্যাংক হিসাব অটো-ডেবিট প্রক্রিয়ায় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) এর আওতায় বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডসমূহের ইউনিট/সার্টিফিকেট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান ১৮ জানুয়ারি ২০২১, সোমবার কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মানিত গ্রাহকগণের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে এসআইপি এর আওতায় ইউনিট বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. কিসমাতুল আহসান, চেয়ারম্যান আইসিবি, জনাব মোঃ আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আইসিবি, জনাব এ.টি.এম. আহমেদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিঃ এবং কোম্পানির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।
প্রেস বিজ্ঞপ্তি
Posted ১২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com