|

Advertisement
×

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৬৯ বার পঠিত

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা ও ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।
জানা গেছে, খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তেল, চিনি ও ডাল। এখন বাজারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৪৯ টাকা লিটার। আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৯৫-৭০০ টাকায়। চিনির দামও বেড়ে এখন বিক্রি ৮০ টাকায় উঠেছে। এছাড়া মোটা আমদানি করা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এক মাস আগেও এ ডাল বিক্রি হতো প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকায়।

Facebook Comments Box

Posted ০১:০২ অপরাহ্ণ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com