|

Advertisement
×

আট সহকারী কর কমিশনারের পদোন্নতি

শুক্রবার, ২৬ জুন ২০২০   প্রিন্ট   ৬৪২ বার পঠিত

আট সহকারী কর কমিশনারের পদোন্নতি

আট সহকারী কর কমিশনারের পদোন্নতি হয়েছে। তাদেরকে উপ কর কমিশনার পদে পদোন্নতি দিয়েছে সরকার। এখন থেকে তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতন স্কেলে (গ্রেড-৬) বেতন-ভাতা ও সুযোগ সুবিধা পাবেন।

এ সহকারী কর কমিশনারদের পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) প্রজ্ঞাপন জারি করছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের নিম্নোক্ত আট কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতন স্কেলে (গ্রেড-৬) উপ কর কমিশনার পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সহকারী কর কমিশনার কাউসার নূর, মো. খাদেমুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শিহাবুল ইসলাম, আফরোজা বেগম, আমাতুল ফাতিহা, নিপু চন্দ্র দে, এ কে এম মঈনউদ্দিন এবং মিসপি সরেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৮:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com