বিবিএনিউজ.নেট
শুক্রবার, ২৬ জুন ২০২০ প্রিন্ট ৪০১ বার পঠিত
পদোন্নতি পেয়েছেন আট সহকারী কর কমিশনার। তাদেরকে উপ কর কমিশনার পদে পদোন্নতি দিয়েছে সরকার। এখন থেকে তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতন স্কেলে (গ্রেড-৬) বেতন-ভাতা ও সুযোগ সুবিধা পাবেন।
এ সহকারী কর কমিশনারদের পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের নিম্নোক্ত আট কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতন স্কেলে (গ্রেড-৬) উপ কর কমিশনার পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সহকারী কর কমিশনার কাউসার নূর, মো. খাদেমুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শিহাবুল ইসলাম, আফরোজা বেগম, আমাতুল ফাতিহা, নিপু চন্দ্র দে, এ কে এম মঈনউদ্দিন এবং মিসপি সরেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Posted ০৬:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com