|

Advertisement
×

আমরা টেকনোলজিসের এজিএম সম্পন্ন

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬০৭ বার পঠিত

আমরা টেকনোলজিসের এজিএম সম্পন্ন

মঙ্গলবার (ডিসেম্বর ২৯) অনুষ্ঠিত ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার সংযুক্ত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত, মন্তব্য ও প্রশ্ন উপস্থাপন করেন।

সভায় সংযুক্ত ছিলেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ আহমেদ, পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ, পরিচালক ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোঃ সহিদুল ইসলাম, গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান এবং কোম্পানি সচিব সৈয়দ মনিরুজ্জামান।

সভার আলোচ্যসূচিগুলো শেয়ার হোল্ডারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অনুমোদিত হয়। শেয়ার হোল্ডাররা ২০১৯-২০২০ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ০৫:৪৬ অপরাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com