|

Advertisement
×

আমান কটনের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১   প্রিন্ট   ৬৫৭ বার পঠিত

আমান কটনের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

৩০ জুন, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্স লিমিটেড। বুধবার (২৪ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২ মে সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল। ৩০ জুন, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আমান কটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ০৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ৬৮ পয়সা। আলোচিত সময়ে নগদ কার্যকরী প্রবাহ ২১ পয়সা।

বস্ত্র খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ১০০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৭১ কোটি ১৭ লাখ টাকা। এ কোম্পাানির ১০ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ারের মধ্যে ৭২.২০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৮.৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০২ শতাংশ বিদেশি এবং ১৯.০১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com