অনলাইন ডেস্ক
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ প্রিন্ট ২১৬ বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছর একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৮৬ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ০১ পয়সা। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৮৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ২২ টাকা ৮৭ পয়সায়।
Posted ১২:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন