শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০৯ মে ২০২১   প্রিন্ট   ৬৪৬ বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ ত্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৯ আগস্ট, সোমবার বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৪০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (সলো ইপিএস) ২ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ২৭ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২২ টাকা ৩৫ পয়সা।

Facebook Comments Box
×

Posted ০৬:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com