শনিবার ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আস্থা লাইফ ও বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ডের চুক্তি

সোমবার, ৩০ মার্চ ২০২৬   প্রিন্ট   ২৭৬ বার পঠিত

আস্থা লাইফ ও বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ডের চুক্তি

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (বিএএসবি) এর মধ্যে ২৯ মার্চ এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরভোগী সেনাসদস্যদের জন্য অবসর পরবর্তী বীমা পেশায় কর্মসংস্থানের ব্যবস্থাকরণ এবং তাদেরকে বীমা সেবার আওতায় আনার মাধ্যমে বীমা সেবা সম্প্রসারণের লক্ষ্যে এই চুক্তি করা হয়।

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (বিএএসবি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া, এনডব্লিউসি, এএফডব্লিইসি, পিএসসি এর উপস্থিতিতে আস্থা লাইফের লেঃ কর্ণেল (অবঃ) মোঃ খায়রুল বাশার এবং বিএএসবি মেজর মশিউল আলম মাশুক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় পতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (বিএএসবি) এর মহাপরিচালক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আস্থা লাইফের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট/ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় আমরা আনন্দিত। পাশাপাশি তিনি অবসরভোগী সেনাসদস্যদের জন্য সাশ্রয়ীমূল্যে আস্থা লাইফের বীমা পরিকল্প বা প্রোডাক্ট গ্রহণ এর মাধ্যমে অবসর পরবর্তী জীবন ও নিজ পরিবারের আর্থিক ঝুঁকি নিরসন সহজতর হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে, আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্যদের সার্বিক কল্যাণার্থে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও বিএএসবি’র নিবিড় পারস্পরিক সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, এ চুক্তির মাধ্যমে বিএএসবি এর আওতাধীন সারা বাংলাদেশে অবস্থিত ২০টি ডিএএসবি সহ ৬১টি ডিসপেনসারি সমূহে আস্থা লাইফের বীমা বিষয়ক প্রশিক্ষণ, বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা ও বীমা সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা ইত্যাদি কার্যক্রম পরিচালন করার ক্ষেত্রে এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হলো এবং উভয়পক্ষের এ বন্ধন বা সহযোগিতা বীমা সেবা সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ০৩:০৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com