Ad
x

ইউনিয়ন ব্যাংকে যুক্ত হলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৩০ বার পঠিত

ইউনিয়ন ব্যাংকে যুক্ত হলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের পথচলায় যুক্ত হলো নয়টি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা। সেবাগুলো হলো: মুদারাবা ১০০ দিন মেয়াদি আমানত প্রকল্প, মুদারাবা প্রবাসী সঞ্চয় প্রকল্প, মুদারাবা প্রিভিলেজড সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা গিফট চেক, ইউবিএল স্যালারি অ্যাকাউন্ট, মুদারাবা প্রিভিলেজড ডিপোজিট স্কিম, ইন্টারনেট ব্যাংকিং, ইনস্ট্যান্ট ডেবিট কার্ড এবং ইউনিয়ন মোবাইল অ্যাপ।

সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নয়টি সেবার উদ্বোধন করেন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হাসান ইকবাল, মো. নজরুল ইসলাম, প্রধান কার্যালয়ের এসইভিপি গোলাম মোস্তফা এবং গুলশান শাখার শাখাপ্রধান এসইভিপি শাহ্ মো. মাহতাব উদ্দিন আল-মামুন।

Facebook Comments Box

Posted ০১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com