|

Advertisement
×

ইউসিবির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬৬৯ বার পঠিত

ইউসিবির আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
বুধবার (২৮ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ইউসিবি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইউসিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৬৭ পয়সা।

আলোচিত প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একক ইপিএস ছিল ৬৩ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে ইউসিবির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৬২ পয়সা ছিল।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা, যা বছরের এই সময়ে ১ আকা ৪৯ পয়সা ছিল।

তিন প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১৭ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল মাইনাস ৫৩ পয়সা।

গত ৩১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৮১ পয়সা, আর এককভাবে ছিল ২৮ টাকা ২৮ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com