|

Advertisement
×

ইডিএফ ফান্ড থেকে ঋণ নেওয়ার সীমা বৃদ্ধি

রবিবার, ১৭ মে ২০২০   প্রিন্ট   ৫৬৩ বার পঠিত

ইডিএফ ফান্ড থেকে ঋণ নেওয়ার সীমা বৃদ্ধি

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভলপমেন্ট ফান্ড (রফতানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) থেকে ঋণ নেওয়ার সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে এ ফান্ড থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে পারবেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) গ্রাহক।
আজ রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়, ইডিএফ ফান্ড থেকে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা ২৫ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নিত করা হল। চলতি বছরের (২০২০) শেষ সময় পর্যন্ত (৩১ ডিসেম্বর) এই সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে করোনা ভাইরাসের কারণে ইডিএফ ফান্ডের আকার ও সুদহারে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। ৭ এপ্রিল প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী ইডিএফের আকার ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। পাশাপাশি কমানো হয়েছে সুদের হার। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইডিএফের ঋণের বিপরীতে লাইবর + ১ শতাংশ সুদ রাখবে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যাংকের এডি শাখাগুলো গ্রাহক পর্যায় থেকে ২ শতাংশ মুনাফা করতে পারবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com