Ad
x

ইতালি থেকে রেমিটেন্স আসবে আল-আরাফাহ ব্যাংকে

বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৮৭০ বার পঠিত

ইতালি থেকে রেমিটেন্স আসবে আল-আরাফাহ ব্যাংকে

ইতালির শীর্ষস্থানীয় মানি এক্সচেঞ্জ হাউজ ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর সঙ্গে আল-আরাফাহ ইসলামী ব্যাংক একটি চুক্তি করেছে।

মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিছ ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় এখন থেকে ইতালি প্রবাসী বাংলাদেশিরা তাদের উপার্জিত অর্থ দ্রুত, সহজ এবং নিরাপদে আল-আরাফাহ ব্যাংকের সকল শাখার মাধ্যমে তাদের পরিবার-পরিজনের কাছে পাঠাতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী, আবেদ আহমেদ খান, কাজী মাহমুদ করিম, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (বাংলাদেশ অফিস) কাজী আবদুল্লাহ আল মাসুম, মহাব্যবস্থাপক নুরুল আমিন, ডেপুটি জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com