শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের কাট-অফ প্রাইস নির্ধারণ

রবিবার, ০৮ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৬৭ বার পঠিত

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের কাট-অফ প্রাইস নির্ধারণ

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া বুক বিল্ডিং পদ্ধতির নিলামে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের বিডিং কাট-অফ প্রাইস ৬২ টাকা নির্ধারন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানিটির নিলামে সর্বনিম্ন ১১ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকায় দর প্রস্তাব করেছেন অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি ১৬ জন ৬১ টাকা করে দর প্রস্তাব করেছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন ৫১ টাকায় দর প্রস্তাব করেছেন।

এতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ২৫ কোটি টাকার বিপরীতে ১৯১ জন বিডার মোট ৯৩ কোটি ৬২ লাখ টাকার দর প্রস্তাব করেছেন।

এর আগে কাট-অফ প্রাইস নির্ধারনের জন্য গত ১ নভেম্বর বিকাল ৫টায় নিলাম শুরু হয়। যা শেষ হয় ৪ নভেম্বর বিকাল ৫টায়।

গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৯তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।

ইনডেক্স এগ্রো বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। যা ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয় এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.০৭ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৬০ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৪৫.০৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।

Facebook Comments Box

Posted ০৫:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com