নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৫৮৩ বার পঠিত
ইসলামিক ধারায় ব্যাংকিং সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। আগামী ১লা জানুয়ারি থেকে ব্যাংকটি সম্পূর্ণরূপে ইসলামিক ধারায় ব্যাংকিং সেবা শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল ২৯ ডিসেম্বর ব্যাংকটি সম্পূর্ণরূপে ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে এনওসি লেটার পেয়েছে। এখন ব্যাংকটি আগামী ১ জানুয়ারি থেকে ইসলামিক শরীয়াহ ধারায় ব্যাংক সেবা পরিচালনা করবে।
এর আগে গত ২৫ মার্চ ব্যাংকটি ইসলামী শরীয়াহ ধারায় ব্যাংক ব্যাবস্থা পরিচালনার কথা জানিয়েছিল। এ কারণে কোম্পানিটি সংঘস্বারকের অনুচ্ছেদে সংশোধন করছে।
শেয়ারহোল্ডার, বাংলাদেশ ব্যাংক এবং উচ্চ আদালতের অনমোদন নিয়ে ব্যাংক ব্যবস্থায় পরিবর্তন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক।
Posted ০৪:৫০ অপরাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com