বিবিএ নিউজ.নেট
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৪৫৯ বার পঠিত
সম্প্রতি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর এক্সিকিউটিভ কমিটির পরবর্তী মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সাল পর্যন্ত মেয়াদে কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ এবং ভাইস চেয়ারম্যান হিসাবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ এবং এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিডিবিএল-এর ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল পুননির্বাচিত হয়েছেন।
এছাড়া উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান।
সভায় আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান মনোনীত হন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
এছাড়াও কো-চেয়ারম্যান মনোনীত হন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী সৈয়দ ওয়াসেক মো. আলী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মাদ মনিরুল মাওলা ।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com