|

Advertisement
×

ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

বুধবার, ২৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৫০ বার পঠিত

ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মৌচাক শাখার অধীনে রাজধানীর রমনার ওয়ারলেস মোড়ে একটি উপশাখা উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২৭ জুলাই) পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ জামান আরা বেগম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিম গ্রুপের পরিচালক মো. আইনুল হক, ইনতেফার পরিচালক মীর জাহাঙ্গীর আলম এবং নূর স্টিল পাইপস-এর স্বত্বাধিকারী মো. হোমাঊন কবির হোমাঊন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক শাখার প্রধান মো. জাকির হোসাইন। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মো. নূরুন্নবী। উদ্বোনকালে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com