সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংকের চারটি নতুন শাখা উদ্বোধন

বিবিএনিউজ.নেট

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪০০ বার পঠিত

ইসলামী ব্যাংকের চারটি নতুন শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫৮, ৩৫৯, ৩৬০ ও ৩৬১তম শাখা হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা, চট্টগ্রামের খুলশী, জয়পুরহাটের কালাই ও ঢাকার আশুলিয়া শাখা মঙ্গলবার উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে নতুন এ চারটি শাখা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট ৪টি শাখাপ্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা ভার্চুয়াল প্লাটফর্মে এ অনুষ্ঠানে যুক্ত হন।

Facebook Comments Box
×

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com