|

Advertisement
×

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রবিবার, ৩১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৬৯ বার পঠিত

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। আরো বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইন।

ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির ও মুহাম্মদ সাঈদ উল্লাহ। জোনের শাখা প্রধানগণ, ম্যানেজার অপারেশন্স ও ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com