রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংকের ২০০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬১৯ বার পঠিত

ইসলামী ব্যাংকের ২০০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

দেশব্যাপী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২০০০তম এজেন্টসহ ১২৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ এজেন্ট আউটলেটের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম।

এ সময় অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা, সংশ্লিষ্ট জোন ও শাখার প্রধান, আউটলেটের স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মাহবুব উল আলম বলেন, ৩৬৬টি শাখা ও ১৫১টি উপ-শাখার মতো ২০৮১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটও ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিট। একসঙ্গে ১২৭টি ব্যাংকিং ইউনিটের উদ্বোধন দেশের ব্যাংকিং খাতের জন্য দৃষ্টান্ত। এ ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে।

তিনি বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর তৃতীয় বার্ষিকীতেই আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৭০০ কোটি টাকা। প্রতিদিন লেনদেন ৭৫০ কোটি ও প্রতিদিন রেমিট্যান্স সরবরাহ ১৫০ কোটি টাকা। চলতি বছর ইসলামী ব্যাংকের এজেন্টের মাধ্যমে ২১ হাজার ২৩০ কোটি টাকা রেমিট্যান্স আহরিত হয়েছে।

মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক। এ ব্যাংক ফিনটেকের ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ আর্থিক খাতে লেনদেনে উৎকর্ষতা সাধনে সাড়া ফেলেছে বলে জানান তিনি। সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতার ফলেই ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে স্বীকৃতি অর্জন করে চলেছে। নতুন এ আউটলেটগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংসেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি।

Facebook Comments Box
×

Posted ১২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com