রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংক-ঢাকা ওয়াসার মধ্যে গ্রাহকসেবা চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫১৬ বার পঠিত

ইসলামী ব্যাংক-ঢাকা ওয়াসার মধ্যে গ্রাহকসেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ওয়াসার মধ্যে গ্রাহকসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির মাধ্যমে এখন থেকে ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঢাকা ওয়াসার পানি ও স্যুয়ারেজ বিল পরিশোধ করা যাবে।

গতকাল বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ইসলামি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ঢাকা ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী তাকসিম এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মো. আলতাফ হুসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মুহাম্মদ ইব্রাহিম ও ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায়সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com