|

Advertisement
×

ইসলামী ব্যাংক-তিতাস গ্যাসের মধ্যে সমঝোতা স্মারক সই

সোমবার, ২২ মার্চ ২০২১   প্রিন্ট   ৬০৪ বার পঠিত

ইসলামী ব্যাংক-তিতাস গ্যাসের মধ্যে সমঝোতা স্মারক সই

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে গত ২১ মার্চ গ্যাস বিল প্রদান সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এই চুক্তির ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ শাখা, উপশাখা ও আই ব্যাংকিংয়ের (ইন্টারনেট ব্যাংকিং) মাধ্যমে তিতাসের বিল প্রদান করতে পারবেন।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং তিতাসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন ও তিতাসের কোম্পানি সেক্রেটারি মো. ইয়াকুব খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

Facebook Comments Box

Posted ০৫:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com