|

Advertisement
×

ইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৬০৬ বার পঠিত

ইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ও প্রীতিভোজ শনিবার হোটেল মম ইন-এ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান মো. আব্দুস সোবহান। সম্মেলনে বগুড়া জোনের ১৯টি শাখার ব্যবস্থাপক, নির্বাহী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত শক্তিশালী ব্যাংক। স¤পদ ও মুনাফায় সবার ওপরে থাকা এই ব্যাংক টানা ৮ বার বিশ্বের শ্রেষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান করে নিয়েছে। এসএমই বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরুপ সিবাফি অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছে ইসলামী ব্যাংক। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসা এবং সর্বস্তরের কর্মকর্তাদের নিরলস পরিশ্রম, সততা ও আন্তরিকতার কারণেই ব্যাংকের আজকের এই শক্তিশালী অবস্থান।

তিনি বলেন, শাখার পাশাপশি এজেন্ট ও বুথ ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সকল শ্রেণীপেশার মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ভার্চুয়াল তথা ইন্টারনেট ও অ্যাপস ভিত্তিক সেবা জনপ্রিয় করার মাধ্যমে ছাত্র ও তরুণপ্রজন্মকে আরো আন্তরিকতার সাথে ব্যাংকিং সেবা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

Facebook Comments Box

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com