Ad
x

ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজকে সতর্কবার্তা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৩০ বার পঠিত

ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজকে সতর্কবার্তা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে আর্থিক হিসাব বিবরণীর ঘাটতি থাকার বিষয়ে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্র মতে, কমিশনের এস,আর,আই বিভাগের প্রতিবেদন অনুযায়ী ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের ৩০ শে জুন, ২০১৭ সালের আর্থিক হিসাব বিবরণীর সমন্বিত গ্রাহক হিসাবে ৪,২৭,০৩,৮৭০ (চার কোটি সাতাশ লক্ষ তিন হাজার আটশত সত্তর) টাকা ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং (২) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১ ভঙ্গ করেছে।
কোম্পানি পরবর্তীতে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি সমন্বয় করায় কমিশন ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে সতর্ক করার সিদ্ধান্ত গ্রহণ করে।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com