|

Advertisement
×

ই-জিপি চুক্তি নবায়ন করলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

বুধবার, ১৬ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৭৪৮ বার পঠিত

ই-জিপি চুক্তি নবায়ন করলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক পরিচলিত জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) চুক্তি নবায়ন করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

পরিকল্পনা মন্ত্রণালয়ের (সিপিটিইউ, আইএমই ডিভিশন) মহাপরিচালক মোঃ আলী নূর এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

এ সময় ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান শাহাজাদা বসুনিয়া, মোঃ মোশাররফ হুসাইন, সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিপিটিইউ, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়সহ অন্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com