|

Advertisement
×

উত্তরা ফিন্যান্সের লভ্যাংশ ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ২৪ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৮৬ বার পঠিত

উত্তরা ফিন্যান্সের লভ্যাংশ ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফিন্যান্স লিমিটেডে ডিভিডেন্ড ঘোষনা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, উত্তরা ফিন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ৯ টাকা ৪৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৮ টাকা ২৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২০ টাকা ৯০ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬২ টাকা ৪৫ পয়সা।
আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর।

অন্যদিকে, উত্তরা ফিন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপ্এিস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ০৪ পয়সা।
হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি কনসুলেটেড ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ২৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে তা ৯ টাকা ৯৭ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৬৪ টাকা ২২ পয়সা।

এছাড়া উত্তরা ফিন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপ্এিস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৪৩ পয়সা।
অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপ্এিস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬ টাকা ০৫ পয়সা।
হিসাববছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৪৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৮ টাকা ১৪ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৬৫ টাকা ৩২ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com