Ad
x

এক্সচেঞ্জ হাউস প্রতিনিধিদের সঙ্গে ইসলামী ব্যাংকের ইফতার

শুক্রবার, ১০ মে ২০১৯   প্রিন্ট   ৬৭৬ বার পঠিত

এক্সচেঞ্জ হাউস প্রতিনিধিদের সঙ্গে ইসলামী ব্যাংকের ইফতার

ইসলামী ব্যাংকের উদ্যোগে বিদেশি এক্সচেঞ্জ হাউসের স্থানীয় প্রতিনিধিদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান হাসনে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও তাহের আহমেদ চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ।

এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএনএম সিদ্দিকুর রহমান ও মুহাম্মদ গোলাম রাব্বানী, ঊর্ধ্বতন নির্বাহী এবং এক্সচেঞ্জ হাউসের কান্ট্রি হেড ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৭:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com