নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ জুন ২০২১ প্রিন্ট ৪১৯ বার পঠিত
এক্সিম ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২০ সালে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এরমধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. নুরুল আমিন, মেজর খন্দকার নুরুল আফসার (রিটায়ার্ড) এবং অঞ্জন কুমার সাহা।
স্বতন্ত্র পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল (রিটায়ার্ড) সিরাজুল ইসলাম বিপি (বার), খন্দকার মোহাম্মদ সাইফুল আমিন, মোহাম্মদ সিকান্দার খান। শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য এ কে এম নুরুল ফজল বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ও কোম্পানি সচিব মো. মনিরুল ইসলামসহ উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী।
Posted ০৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন