নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩১ মে ২০২০ প্রিন্ট ৭৮৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিবনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ রোববার (৩১ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়। এক্সিম ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৬৫ পয়সা।
আলোচিত বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১১ টাকা ৩৭ পয়সা। আগের বছর এনওসিএফপিএস ছিল ঋণাত্মক।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৬৭ পয়সা; যা আগের বছরের ৩১ ডিসেম্বর ছিল ১৯ টাকা ৯৮ পয়সা।
আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফরমে এক্সিম ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন, বৃহস্পতিবার।
Posted ০৯:৩৯ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com