|

Advertisement
×

এনআরবিসি ব্যাংকের এমডি গোলাম আউলিয়া

মঙ্গলবার, ০৪ মে ২০২১   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

এনআরবিসি ব্যাংকের এমডি গোলাম আউলিয়া

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম আউলিয়া।

আজ মঙ্গলবার তিনি এমডি হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৮৩ সালে ইউসিবি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ওই ব্যাংকে দীর্ঘদিন শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালের জানুয়ারিতে এএমডি হিসেবে যোগ দেন প্রিমিয়ার ব্যাংকে।

গোলাম আউলিয়া দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে চিফ ক্রেডিট অফিসার, আইন, আদায় ও কার্ড ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতালি, সিঙ্গাপুরসহ দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন তিনি।

গোলাম আউলিয়া ১৯৬০ সালের ২৭ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জ থানাধীন আগরপুরে (আগরপুর মিঞাবাড়ি) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মে ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com