বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড এনএলআই ফার্স্ট ফান্ড। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৭৫ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ৩ টাকা ১৪ পয়সা।

আগের বছরে ফান্ডটির সঞ্চিতিতে ইউনিট প্রতি ১ টাকা ২৮ পয়সা ঘাটতি ছিল। এটি বাদ দিলে থাকে ১ টাকা ৮৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ এর ৯৪ দশমিক ০৯ শতাংশ।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতিড ক্যাশফ্লো ছিল ২ টাকা।

ফান্ডটির ঘোষিত লভ্যাংশের রেকর্ড তারিখ ২৯ আগস্ট ছিল।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com