|

Advertisement
×

এনসিসি ব্যাংকের বন্ড ইস্যুতে অসম্মতি

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৭৯ বার পঠিত

এনসিসি ব্যাংকের বন্ড ইস্যুতে অসম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির বন্ড ইস্যুর আবেদন অনুমোদনে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এনসিসি ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়, ইতোমধ্যে ব্যাংকটিকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পুনঃবিবেচনার জন্য বিএসইসির কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।

২০২২ সালের আগস্ট মাসে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড-২’ নামে একটি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ওই বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল। তবে ব্যাংকটির নতুন বন্ড ইস্যুর আবেদনে অসম্মতি প্রকাশ করেছে বিএসইসি।

গত ৯ অক্টোবর বিষয়টি জানিয়ে এনসিসি ব্যাংককে একটি চিঠি দিয়েছে বিএসইসি। আজ তারা এ চিঠি হাতে পেয়েছে।

এদিকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিএসইসিতে আবেদন করতে ম্যানেজমেন্টকে নির্দেশনা দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

 

Facebook Comments Box

Posted ০১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com