বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এফএসআইবিএল’র দিলকুশা শাখা ব্যবস্থাপককে হাইকোর্টে তলব

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪১৫ বার পঠিত

এফএসআইবিএল’র দিলকুশা শাখা ব্যবস্থাপককে হাইকোর্টে তলব

অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় নথি ছাড়াই এক ব্যক্তির অজ্ঞাতে তার নামে আড়াই কোটি টাকা ঋণ মঞ্জুরের ঘটনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) দিলকুশা শাখা ব্যবস্থাপককে তলব করেছেন হাইকোর্ট।

ওই অ্যাকাউন্ট সংক্রান্ত ডকুমেন্টসহ (দালিলিক প্রমাণ) শাখার বর্তমান ব্যবস্থাপককে আগামী ১৮ জানুয়ারি দুপুর ১২টায় আদালতে হাজির হতে হবে। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এক রিট আবেদনের শুনানিতে গত ৯ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এদিন রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লুৎফর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী হাবিবুর রহমান।

এ বিষয়ে আমিন উদ্দিন মানিক জানান, লালমাটিয়ার গ্রীনটেক সার্ভিসের মালিক প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান এ রিট করেন। আবেদনকারীর দাবি, ২০১৭ সালে একটি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট ব্যাংক তাকে জানায় যে তার নামে একটি মুদারাবা ঋণ হিসাব চলমান।এরপর তিনি জানতে পারেন তার আগের কর্মস্থলের লোকজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, দিলকুশা শাখায় তার নামে কাগজপত্র দাখিল করে লোন হিসেবে ২০১৩ সালের আড়াই কোটি টাকা উত্তোলন করে আত্মসাত করেন। প্রায় চার বছরে ওই ঋণ হিসাবে সুদেমূলে প্রায় সাড়ে চার কোটি টাকা হয়েছে। দুদক বিষয়টির তদন্ত শেষ করেছে।

 

Facebook Comments Box

Posted ০৩:০৮ অপরাহ্ণ | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com