শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এবার আয়কর দিবসের র‌্যালি হচ্ছে না

রবিবার, ২৯ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৬৫৪ বার পঠিত

এবার আয়কর দিবসের র‌্যালি হচ্ছে না

মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর আয়কর দিবসের র‌্যালি ও আলোচনা সভা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রোববার সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে মাসব্যাপী করসেবা প্রদান ও ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, করোনার কারণে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবে আলোচনা সভা হবে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমে। স্বল্প পরিসরে কিছু ট্যাক্স কার্ডও দেয়া হবে।

এদিকে আয়কর রিটার্ন কীভাবে আরও সহজ করা যায় তা নিয়ে কাজ চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

‘স্বচ্ছ ও আধুনিক করসেবা প্রদানের মাধ্যমে করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর আয়কর দিবস পালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০১:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com