রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এমটিবির পরিচালক হলেন তারিক উর রহমান

শনিবার, ২৮ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৪৪ বার পঠিত

এমটিবির পরিচালক হলেন তারিক উর রহমান

সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তারিক উর রহমান। বর্তমানে তিনি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (পিআইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিসি) হিসেবেও দায়িত্ব পালন করছেন। পিআইসিএলে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে (বিজিআইসি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৮৫ সালে বিজিআইসিতে কর্মজীবন শুরু করেন। ইন্স্যুরেন্স শিল্পে দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তারিক উর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে সাধারণ বীমা ও নন-লাইফ বীমার ওপর বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। তিনি মিসর, সিঙ্গাপুর, ভারত, শ্রীলংকা ও মালয়েশিয়ায় সাধারণ বীমা ও নন-লাইফ বীমার ওপর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com