|

Advertisement
×

এমটিবি এবং জিডি এসিস্টের চুক্তি স্বাক্ষর

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৬৬ বার পঠিত

এমটিবি এবং জিডি এসিস্টের চুক্তি স্বাক্ষর

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং জিডি এসিস্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এএমডি, কোম্পানি সচিব ও জিডি এসিস্টের এমডি সৈয়দ মইনুদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ও সিইও ফারজানাহ্ চৌধুরী, ডিএমডি ও গ্রীন ডেল্টা সিকিউরিটিজের এমডি ও সিইও ওয়াফি শফিক মেনহাজ খান, গ্রীন ডেল্টা ক্যাপিটালের এমডি ও সিইও মো. রফিকুল ইসলাম, এমটিবির হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন, হেড অব বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. তৌফিকুল আলম চৌধুরী এবং হেড অব কমিউনিকেশনস ডিপার্টমেন্ট আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় এমটিবি অঙ্গনার, এমটিবি ভিসা সিগনেচার ও এমটিবি মাস্টার কার্ড ওয়ার্ডের গ্রাহকরা এবং এমটিবির কর্মকর্তারা জিডি এসিস্টের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com