|

Advertisement
×

এসআইবিএল’র নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৩২ বার পঠিত

এসআইবিএল’র নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)।

মঙ্গলবার  (২১ ডিসেম্বেবর)  ব্যাংকটিতে চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন ব্যাংকার মাহবুব-উল-আলম। তিনি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শেষে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

একই দিনে ব্যাংকটিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন জাফর আলম। তিনি বাংলাদেশ কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসআইবিলের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন চেয়ারম্যান মাহবুব-উল-আলম ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকটিতে বিভিন্ন বিভাগের প্রধান এবং বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি কর্তৃক ওয়ার্ল্ড ইসলামিক ব্যাংকিংয়ে ‘বেস্ট ইমার্জিং সিইও ২০১৮’ এবং ‘সিইও অব দ্য ইয়ার-২০১৯’ পুরস্কার পান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ফান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে ব্যাংকিংয়ে প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট লাভ করেন।

নতুন এমডি জাফর আলম ১৯৯২ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩০ বছরের পেশাগত জীবনে তিনি রাজধানী ঢাকার ৬টি শাখার ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি ইসলামী ব্যাংকের মানবসম্পদ উইংয়ের প্রধান এবং ব্যাংকের প্রথম চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ছিলেন। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি থেকে ইসলামিক ব্যাংকিংয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত জাফর আলম দীর্ঘ কর্মজীবনে ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহকসেবার মানোন্নয়ন, বিক্রয় ও বিপণন, আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তির অগ্রগতি ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০৮:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com