|

Advertisement
×

এসআইবিএলের প্রিপেইড কার্ডের উদ্বোধন

রবিবার, ২১ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ১০৩৪ বার পঠিত

এসআইবিএলের প্রিপেইড কার্ডের উদ্বোধন

নতুন প্রিপেইড কার্ড আনল সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। এতে হজ, ভ্রমণ ও উচ্চশিক্ষার টাকা বহন করা যাবে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিপেইড কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।

এসআইবিএল প্রিপেইড কার্ডটি একটি গিফট কার্ড হিসেবেও প্রিয়জনকে উপহার দেওয়া যাবে। এসআইবিএল হজ কার্ড সম্পূর্ণ শরিয়াহভিত্তিক কার্ড, হজ কোটার সমপরিমাণ রিয়াল, ডলার এই কার্ডের মাধ্যমে বহন এবং এটিএম বুথ ও পজ মেশিনে ব্যবহার করা যায়। এই কার্ড ট্রাভেলারস চেক কিংবা নগদ টাকার সম্পূর্ণ পরিপূরক হিসেবেও ব্যবহার হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com