নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩১ মার্চ ২০২১ প্রিন্ট ৪৮৮ বার পঠিত
ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে পদ্মা ব্যাংক লিমিটেডকে সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে, পদ্মা ব্যাংক লিমিটেডকে (সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেড) ৩১ অক্টোবর ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত মেয়াদের জন্য একই আইনের ৩৩ ধারায় নির্দেশিত সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের বাধ্যবাধকতা হইতে অব্যাহতি প্রদান করিল।’
Posted ০৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ৩১ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com