নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ প্রিন্ট ৫২৪ বার পঠিত
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ২০ অক্টোবর,মঙ্গলবার কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৭ অক্টোবর কোম্পানিটি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই লটারি অনুষ্ঠান সম্পন্ন করে।
গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর, বুধবার বিকেল পর্যন্ত আবেদন জমা নেয় কোম্পানি কর্তৃপক্ষ। ১০ টাকা দামে ১কোটি ৫০ লাখ শেয়ার পেতে বিনিয়োগকারীরা ৪৭১ কোটি ৯১ লাখ ৫ টাকার আবেদন জমা দিয়েছে। ক্ষুদ্র, ব্যক্তি, প্রতিষ্ঠানিক এবং বিদেশি বিনিয়োগকারী- সবাই মিলে এই টাকার আবেদন জমা দিয়েছে। যা প্রয়োজনের তুলনায় ৩১ দশমিক ৪৬১ গুণ বেশি।
এর আগে গত ১৬ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তারা।
পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটাবে।
গত ২০১৮-১৯ অর্থবছরে এসোসিয়েটেড অক্সিজেনের ভারিত গড় শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা। গত ৩০ জুন, ২০১৯ তারিখে পুনর্মুল্যায়ন ব্যাতিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।
Posted ০২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com