|

Advertisement
×

এসোসিয়েটেড অক্সিজেনের এজিএম সম্পন্ন

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬০৭ বার পঠিত

এসোসিয়েটেড অক্সিজেনের এজিএম সম্পন্ন

আজ মঙ্গলবার (২২ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসোসিয়েটড অক্সিজেন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় শেয়ারহোল্ডররা অংশগ্রহন করে ৩০ জুন ২০২০ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করে। অনুমোদনকৃত লভ্যাংশের মধ্যে ২ শতাংশ নগদ আর ৮ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারচুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী। এসময় শেয়ারহোল্ডারদের পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসমত জাহান, পরিচালক আজমাইন মাহতাব চৌধুরী, ফাহিম চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক নাসিমা চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও কোম্পানি সচিব নূর-ই-ইলাহী এবং সিএফও দেলোয়ার হোসেনসহ কোম্পানির উধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com