|

Advertisement
×

এস এস স্টিলের ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ১৬ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫২৮ বার পঠিত

এস এস স্টিলের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড । ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্র মতে, ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com