|

Advertisement
×

ওটিসির লেক্সকোর এমডি-সচিবসহ প্রত্যেক পরিচালককে জরিমানা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৯২ বার পঠিত

ওটিসির লেক্সকোর এমডি-সচিবসহ প্রত্যেক পরিচালককে জরিমানা

ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) মার্কেটে অবস্থান করা কোম্পানি লেক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্র মতে, কমিশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগের উপস্থাপিত নথিতে লেক্সকো লিমিটেড কতৃক সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি উল্লেখ করা হয়েছে। লেক্সকো লিমিটেড গত ২০১৮ ও ২০১৯ সালের কোন প্রান্তিক ও বার্ষিক কোন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।এতে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এবং নোটিফিকেশন আন্ডার সেকশন ২সিসি অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে।

সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন সভায় লেক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com