রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ওটিসি মার্কেটের ৪ কোম্পানির লেনদেন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

ওটিসি মার্কেটের ৪ কোম্পানির লেনদেন বন্ধের নির্দেশ

 

ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) অবস্থান করা ৪ কোম্পানির লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি এ ৪ কোম্পানিকে তালিকাচ্যুতির প্রক্রিয়া শুরু করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪২তম নিয়মিত সভায় এই নির্দেশ দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোয়েল গ্রুপের ইস্যুকৃত তালিকাভুক্ত ডিবেঞ্চার বিডি জিপার ১৪% ডিবেঞ্চার ও বিডি লাগেজ ১৪% ডিবেঞ্চার এবং ওটিসি মার্কেটে লেনদেনকৃত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডাইং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ ও বাংলদেশ জিপার ইন্ডাস্ট্রিজ এর সাধারন ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার ও ডিবেঞ্চারহোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ আদায়ের লক্ষ্যে সিকিউরিটিজের লেনদেন সাময়িকভাবে বন্ধ করে তালিকাচ্যুতির প্রক্রিয়া শুরু করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এজন্য উভয় স্টক এক্সচেঞ্জে ১টি এসক্রো অ্যাকাউন্ট যৌথভাবে পরিচালনার মাধ্যমে ডিবেঞ্চার ও শেয়ারহোল্ডারদের অর্থ ও দাবি অভিহিত মূল্যে বা ইস্যু মূল্যে বা সমঝোতার মূল্যে পরিশোধ করা হবে।

Facebook Comments Box
×

Posted ০৬:১০ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com