নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ২০৭ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ২৯ পয়সা লোকসান দিয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ পয়সা আয় হয়েছিল। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৫১ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ২২ টাকা ৬২ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২ টাকা ৯৮ পয়সা।
Posted ০২:১২ অপরাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন