|

Advertisement
×

বাংলাদেশে পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা জাপানের

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৩ বার পঠিত

বাংলাদেশে পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা জাপানের

বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছে জাপান। আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন, অর্থাৎ প্রায় ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে দেশটি। জাপানের বেসরকারি খাতের মাধ্যমে এই বিনিয়োগ আসার কথা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যৌথ বিবৃতির মাধ্যমে এ বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করা হতে পারে।

এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিল্প ও বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের উৎপাদনশিল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সুযোগ তৈরি হতে পারে।

বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অটোমোবাইল শিল্প, বিভিন্ন ধরনের উৎপাদন খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো। পাশাপাশি সুমিতোমো করপোরেশনসহ জাপানি ব্যবসায়িক অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’-এও জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করেছে জাপান। বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাপানের পরিকল্পিত এই বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে দেশের আকর্ষণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com