|

Advertisement
×

ওয়াটা কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৬ বার পঠিত

ওয়াটা কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ সময়ের এই প্রতিবেদন শনিবার (১৪ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করা হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৬ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ৬৭ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানির শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আলোচ্য প্রান্তিকে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৮৩ পয়সা। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ৩৫ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০২ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com