|

Advertisement
×

প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩৩ বার পঠিত

প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভার পর ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ০৬ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৩ টাকা ৪৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ০৯ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com